২৬ জুন ২০১২ - ১৯:৩০

সৌদি আরবের সংবাদ সূত্রসমূহ জানিয়েছে যে, এদেশের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগ এদেশের শিয়া নেতা ও শীর্ষস্থানীয় ধর্মীয় আলেম ‘শেইখ নাম্‌র’কে গ্রেপ্তার করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিডল ইস্ট অনলাইন ওয়েব সাইট সৌদি আরবের সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক পরিষদের বরাত দিয়ে উল্লেখ করেছে যে, শেইখ নামর আল-নামরকে কাতিফ শহরে তার বন্ধুর বাড়ীতে অবস্থানের সময় গ্রেপ্তার এবং ভোর ৪ টায় দাম্মাম শহরে স্থানান্তরিত করা হয়েছে।

যদিও সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি। কিন্তু বিশ্বস্ত সূত্রসমূহ মনে করছে যে, সৌদি আরবের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ বিন আব্দুল আযিয –যিনি বহু বছর ধরে নায়েফ বিন আব্দুল আযিযের প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন- নতুন এ পদে নিজের কার্যক্রমের শুরুতে সৌদি আরবের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপর চাপ সৃষ্টি করে নিজের অবস্থান শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ সম্পর্কে বলা হচ্ছে যে, শিয়া এ আলেমের গ্রেপ্তারের পর কাতিফ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ন্যাশনাল গার্ড বাহিনী’র এক প্লাটুন সৈন্যও সম্ভাব্য বিক্ষোভ ও প্রতিবাদ প্রতিহত করতে এ শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে অবস্থান নিয়েছে।

সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম শেইখ নামর আল-নামর ১৯৫৯ সালে সৌদি আরবের আল-আওয়ামিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বাহরাইন ও সৌদি আরবের আল-আহসা অঞ্চলের প্রখ্যাত শিয়া আলেম। তিনি তার জীবদ্দশায় বহুবার গ্রেপ্তার হয়েছেন। শেইখ নামর ইরানের কোম ও তেহরান নগরীতে ধর্মীয় পড়াশুনা করেছেন। জ্বালাময়ী বক্তব্য দানের ক্ষেত্রে তার সুখ্যাতী রয়েছে। এছাড়া সৌদি আরবের জনগণের মাঝে তার খোতবা সুপ্রসিদ্ধ।

শিয়া এ রুহানী নায়েফ বিন আব্দুল আযিযে’র মৃত্যুর পর তার সর্বশেষ খোতবা প্রদান করেন, যাতে তিনি নায়েফকে উপহাস করেছিলেন। আর তার এ পদক্ষেপের কারণে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। কিন্তু এ অঞ্চলের শাসক মুহাম্মাদ বিন নায়েফ শিয়া এ আলেমের প্রতি জনগণের সমর্থন ব্যক্তের পথে বাধা সৃষ্টি করতে কৌশলের আশ্রয় নিয়ে এ কাজে বাধা হয়ে দাঁড়ায়। এতদসত্ত্বেও আহমাদ বিন আব্দুল আযিযের স্বরাষ্ট্রমন্ত্রী’র চেয়ারে বসার সাথে সাথেই ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠার দাবীদ্বার এ আলেমকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।#

 

মুরসী ও মিশরের জনগণকে হিজবুল্লাহ’র অভিনন্দন

লেবাননের হিজবুল্লাহ বাহিনী এক বিবৃতিতে মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ উপলক্ষে মুহাম্মাদ মুরসীকে অভিনন্দন জানিয়ে এদেশের নবনির্বাচিত প্রেসিডেন্টের জন্য শুভকামনা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে জনাব মুহাম্মাদ মুরসী’র বিজয় উপলক্ষে বিবৃতি প্রদান করেছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী।

ঐ বিবৃতিতে বলা হয়েছে যে, ঐতিহাসিক অর্জন, বিভিন্ন স্কয়ারের জনগণের ব্যাপক উপস্থিতি, দীর্ঘ সময় যাবত ধৈর্য্য ধারণ এবং এ সকল অর্জনের প্রতি সম্মান প্রদর্শনের জন্য মিশরের জনগণের প্রতি অভিনন্দন জানাই।

হিজবুল্লাহ ঐ বিবৃতিতে মিশরের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মুহাম্মাদ মুরসী’র প্রতি অভিনন্দন জ্ঞাপন ছাড়াও বৃহৎ এ দায়িত্ব পালনের ক্ষেত্রে তার জন্য সাফল্যতা কামনা করেছে।

বিবৃতি আরো বলা হয়েছে যে, আমরা আশাবাদী মুহাম্মাদ মুরসী মিশরকে আরব ও মুসলিম বিশ্বে তার স্বস্থানে ফিরিয়ে আনতে সক্ষম হবে।#203130_m.jpg